বিশেষ ‘একজনের’ কথা ভেবে ক্রিকেট খেলছেন যুবরাজ!
অনেক দিন ধরেই একটি স্বপ্ন নিজের মধ্যে লালন করছিলেন যুবরাজ সিং। স্বপ্নটা খুবই সাধারণ। অন্তত একজন খেলোয়াড়ের এমন স্বপ্ন থাকাটা অস্বাভাবিক নয়। হয়তো খেলোয়াড়েরা সেই স্বপ্ন পূরণ করে চলেন নিরন্তর।যুবরাজ সিংয়ের ব্যাপারটি আলাদা। গত দুই বছর ধরেই বলার মতো কিছু করতে পারছিলেন না তিনি। মনে মনে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞাটা ছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো একটি ম্যাচে তিনি ভারতকে জয়ের বন্দরে নিয়ে যাবেন স্বীয় পারফরম্যান্স দিয়ে। ম্যাচের শেষ পর্যন্ত ব্যাট করে আসবেন। ভারতের বিজয়ে রাখবেন সবচেয়ে বড় অবদান। কাল মোতেরাতে যুবরাজের সেই স্বপ্নটি পূরণ হয়েছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মতো দারুণ মর্যাদাপূর্ণ এক মঞ্চে।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যুবরাজ জানিয়েছেন, এখনই সেমির প্রতিপক্ষ পাকিস্তানকে নিয়ে ভাবতে চান না তিনি। ‘আগে তো দুটো দিন একটু বিশ্রাম নিই, তারপর সেমির প্রতিপক্ষ পাকিস্তানকে নিয়ে ভাবা যাবে।’ যুবরাজের মন্তব্য। তবে ১৯৮৩ সালের পর ভারতকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা উপহার দেওয়ার জন্য, ভারতীয় ক্রিকেটারদের যে রয়েছে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞ—সেটা জানাতে ভোলেননি যুবরাজ।আরেকটি অদ্ভুত কথা বলে সংবাদ সম্মেলন শেষ করেছেন তিনি। বলেছেন, ‘আমি গত দেড় বছর একজন বিশেষ মানুষের কথা ভেবে খেলে যাচ্ছি।’ সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসলেন উপস্থিত সাংবাদিকেরা। যুবি কি বিস্ফোরক কিছু বলতে যাচ্ছেন! সংবাদকর্মীরা নিজেদের নোটটোট যে-ই প্রস্তুত করেছেন, ঠিক তখনই যুবরাজ বললেন, ‘এখন নয়, আগে ফাইনালে উঠি, তারপর আপনাদের জানাব কার কথা ভেবে আমি গত দেড় বছর ক্রিকেট খেলেছি।’ ওয়েবসাইট।