বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উসাইন বোল্টের বিদায়রাগিণী বাজিয়ে আজ শুরু হচ্ছে লন্ডন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। অলিম্পিকের পর অ্যাথলেটিকসের দ্বিতীয় বড় প্রতিযোগিতার কিছু কীর্তি-গাথা নিয়েই আজকের আয়োজন...

১৬

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১৬তম আসর এটি।

১ম

এবারই প্রথমবারের মতো যোগ হয়েছে মেয়েদের ৫০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতা।

২

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দুবার আয়োজন করা একমাত্র শহর ফিনল্যান্ডের হেলসিংকি।

১৪৩

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। রুপা ও ব্রোঞ্জও সবচেয়ে বেশি জিতেছে মার্কিনরা।

১৩

এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে সফল চীন। ১৩টি সোনাসহ ৪৬টি পদক জিতেছে চীনারা।

১৪

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি পদক জিতেছেন সাবেক জ্যামাইকান অ্যাথলেট মারলিন ওটি। ৩টি সোনা, ৪টি রুপা, ৭টি ব্রোঞ্জসহ মোট ১৪টি পদক জিতেছেন ওটি। ১১টি সোনা ও ২টি রুপা জিতে দুইয়ে উসাইন বোল্ট।

৫০

যুক্তরাষ্ট্র ছাড়া ৫০ বা তার বেশি সোনা জিতেছে শুধু রাশিয়া (৫৩) ও কেনিয়া (৫০)।