বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ বোয়ের পুরুষ এককের প্রথম রাউন্ডে জিতলেও পরের রাউন্ডে হেরে গেছেন বাংলাদেশের রোহান সানা। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠানরত টুর্নামেন্টে প্রথম রাউন্ডে সানা ৬-২ পয়েন্টে হারিয়েছেন চীনা তাইপের কু চেং উইকে। পরে ব্রাজিলের কারভালহোর কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরেছেন ৬-৫ পয়েন্টে। পুরুষ এককের কম্পাউন্ড বোয়ে বাংলাদেশের জিয়াউল হক ১৩৪-১৪৯ পয়েন্টে হেরেছেন বেলজিয়ামের মাইকেল চাওয়ের কাছে।