বিশ্ব আর্চারি থেকে বাংলাদেশের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকার্ভ ও কম্পাউন্ডের দলগত ইভেন্ট থেকে আগেই বিদায় হয়েছিল বাংলাদেশের। রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টের পুরুষ বিভাগের দিকে চেয়ে ছিল সবাই। কিন্তু সেখানেও ব্যর্থ ইমদাদুল হক, রামকৃষ্ণ সাহা। ইতালির তুরিনে অনুষ্ঠানরত টুর্নামেন্টের প্রথম জোড়েই বিদায় নিলেন দুজন। ৯৩তম বাছাই ইমদাদুল ০-৬ সেটে হেরেছেন ইউক্রেনের ২০তম বাছাই ভিক্টর রবানের কাছে। ৩০ পয়েন্টের মধ্যে ইমদাদুল তিনবারে তীর ছুড়ে করেছেন ২৫, ২৮ ও ২৫। ৭৫তম বাছাই রামকৃষ্ণও একই ব্যবধানে হেরেছেন ৩৮তম বাছাই ফ্রান্সের গায়েল প্রিভোস্টের কাছে। রামকৃষ্ণের স্কোর ২৬, ২৯ ও ২৬।