প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনটি বিশ্বকাপ (১৯৭৯, ১৯৮৭, ১৯৯২), একটি চ্যাম্পিয়নস ট্রফি (২০০৪)। ৫০ ওভারের ক্রিকেটের এই চারটি টুর্নামেন্টের ফাইনালই ইংল্যান্ডের কাছে চির আক্ষেপের কারণ। এখনো যে ক্রিকেটের জনকেরা জিততে পারল না কোনো বৈশ্বিক টুর্নামেন্ট। বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলা আটটি দলের মধ্যে একমাত্র ইংল্যান্ডই ফাইনালে কোনো জয় পায়নি। অন্যদিকে একটি ফাইনাল খেলে একটিতেই জিতেছে ‘চোকার’ দক্ষিণ আফ্রিকা (১৯৯৮ মিনি বিশ্বকাপ)। সর্বোচ্চ আটটি ফাইনাল খেলে ছয়বারই চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। তিনটি করে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলে তিনটি শিরোপা ওয়েস্ট ইন্ডিজের। পাঁচটি ফাইনালের মধ্যে ভারতীয়রা জিতেছে দুটিতে। নিউজিল্যান্ড ও পাকিস্তান দুটি করে ফাইনাল খেলে জিতেছে একটি করে। চারবার ফাইনাল খেলে দুবার শিরোপা পেয়েছে শ্রীলঙ্কা, যার একটি আবার ভারতের সঙ্গে যৌথভাবে।