বিশ্ব একাদশের অধিনায়ক জয়াবর্ধনে
পরশু ওয়েস্ট ইন্ডিজের কাছে ফাইনালে হেরেই শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। কিন্তু কালই আইসিসি তাঁকে অধিনায়ক বানিয়ে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশের। অবশ্য এই দল নিয়ে মাঠে নামতে হচ্ছে না তাঁকে। জয়াবর্ধনে দলে পেয়েছেন দুই সতীর্থ লাসিথ মালিঙ্গা ও অজন্তা মেন্ডিসকে। দলে শ্রীলঙ্কানরাই সংখ্যাগরিষ্ঠ। এ ছাড়া চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়ার দুজন করে আছেন একাদশে। দলের বাকি চারজন ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের। পাঁচ সদস্যের একটি নির্বাচক কমিটি বাছাই করেছে দল। ওয়েবসাইট।বিশ্ব টি-টোয়েন্টি একাদশ: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা, অধিনায়ক), লুক রাইট (ইংল্যান্ড), ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড), মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), সাঈদ আজমল (পাকিস্তান), অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা)। দ্বাদশ খেলোয়াড়: সুরেশ রায়না (ভারত)।