বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস। বাংলাদেশসহ ১৬৭টি দেশে এই দিনে দিবসটি পালিত হয়ে থাকে। বরাবরের মতো এবারও দিবসটি উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।আজ বেলা তিনটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের তৃতীয় তলার সভাকক্ষে এ উপলক্ষে ‘বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা হবে। এ ছাড়া ৭ জুলাই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিলনায়তনে সম্মাননা দেওয়া হবে কলামিস্ট ও সাংবাদিক আজম মাহমুদ, ধারাভাষ্যকার নূর আহমেদ ও ক্রীড়া লেখক আবুল হাসনাতকে।