বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেই ব্লেকও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপ পজিটিভ হওয়ায় আসন্ন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে পড়েছেন আসাফা পাওয়েল ও টাইসন গে। ১০ আগস্ট মস্কোয় শুরু হতে যাওয়া প্রতিযোগিতা থেকে এবার সরে দাঁড়ালেন ইয়োহান ব্লেক। চোটের কারণেই মস্কোয় দৌড়ানো হচ্ছে না বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারের বর্তমান চ্যাম্পিয়ন জ্যামাইকান এই সিপ্রন্টারের। গত এপ্রিল থেকেই হ্যামস্ট্রিংয়ের চোট ভোগাচ্ছে ব্লেককে। এএফপি।