বিশ্ব জিমন্যাস্টিকসে সাইক সিজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত লন্ডন অলিম্পিকে চোটের কাছে হার মেনে নিজেকে মেলে ধরতে পারেননি জিমন্যাস্ট সাইক সিজার। এবার বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি যুবক। পরশু বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের জিওফ্রে মাইকেল কোরিগানের অধীনে নিয়মিত অনুশীলন করা সিজার এই টুর্নামেন্ট নিয়ে দারুণ আশাবাদী। এরই মধ্যে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস র‌্যাঙ্কিংয়ে নিজের নাম তুলে ফেলেছেন। এই প্রতিযোগিতার বাছাইপর্বে ভালো করলে আগামী অলিম্পিকে সরাসরি সুযোগ পাবেন সিজার।