বিশ্ব দাবা অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবা অলিম্পিয়াডের চতুর্থ রাউন্ডেও হেরে গেছে বাংলাদেশ পুরুষ দল। রাশিয়ার খান্তি-মানসিস্কে চতুর্থ রাউন্ডের খেলায় ছেলেদের দল ১.৫-২.৫ পয়েন্টে হেরেছে পোর্টো-রিকোর কাছে। মেয়েদের দল দ্বিতীয় রাউন্ডে সবগুলো বোর্ডেই জয় এবং তৃতীয় রাউন্ডে ২-২ পয়েন্টে ড্র করেছিল বসনিয়ার সঙ্গে। কিন্তু কাল চতুর্থ রাউন্ডে মালয়েশিয়ার কাছে হেরে গেছে ০-৪ পয়েন্টে। পুরুষ দল চার খেলায় ২ ম্যাচ পয়েন্ট ও ৬ গেম পয়েন্ট এবং মহিলা দল চার খেলায় তিন ম্যাচ পয়েন্ট ও ৬ গেম পয়েন্ট অর্জন করেছে।