বিশ্ব দাবা অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাজে একটা দিনই কাটল বাংলাদেশের। রাশিয়ার খান্তি-মানসিস্ক শহরে অনুষ্ঠানরত ষষ্ঠ রাউন্ডে কাল পুরুষ দল ১-৩ পয়েন্টে হেরেছে পাকিস্তানের কাছে। মেয়েদের দলকে ১.৫-২.৫ পয়েন্টে হারিয়েছে ব্রাজিল। পুরুষ দলে জয় পেয়েছে শুধুই দেবরাজ চ্যাটার্জি। তিনি হারিয়েছেন পাকিস্তানের মহিউদ্দিন তানভীরকে। হেরে গেছেন মিনহাজউদ্দিন আহমেদ (সাগর), আবু সুফিয়ান (শাকিল) ও মেহেদী হাসান (পরাগ)। মেয়েদের বিভাগে জিতেছেন শামীমা আক্তার (লিজা), ড্র করেছেন নাজরানা খান (ইভা)। হেরে গেছেন শারমীন সুলতানা (শিরিন) ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। ৬ খেলায় পুরুষ দলের ৪ ম্যাচ পয়েন্ট ও ১১ গেম পয়েন্ট। মেয়েদের ম্যাচ পয়েন্ট ৫ ও গেম পয়েন্ট ১০.৫।