বিশ্ব দাবায় সরাসরি খেলবেন জিয়া-লিজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আরও বড় সুসংবাদ পেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা। এশিয়ান জোনাল দাবার ৩.২ অঞ্চলে চ্যাম্পিয়ন হয়ে জিয়া সরাসরি খেলবেন আগামী বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগের প্রথম রাউন্ডে। ১০ সেপ্টেম্বর আজারবাইজানে হবে এবারের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগের খেলা। একইভাবে মহিলাদের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে খেলার সুযোগ পেয়েছেন লিজা। মহিলা চ্যাম্পিয়নশিপের তারিখ ও ভেন্যু কোনোটিই অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। এবারের এশিয়ান জোনাল দাবায় বাংলাদেশ দাবা দলের পৃষ্ঠপোষকতা করেছে প্রাইম ব্যাংক।