বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপের বারমুডা বোলে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ব্রিজ দল। আগামী ১৬-২৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার বালিতে হবে বারমুডা বোল। বিশ্ব ব্রিজ ফেডারেশনের চতুর্থ অঞ্চল (এশিয়া ও মধ্যপ্রাচ্য) থেকে বাছাই করা হয় বারমুডা বোলের দুটি দেশকে। গত ৪-১১ জুনে এই বাছাইপর্ব হয়েছে ভারতের আহমেদাবাদে। সেখানে দ্বিতীয় হয়ে বাংলাদেশ বারমুডা বোলে খেলার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশ দলে খেলেছেন আজিজুল হক, মাজহারুল হক, ফিরোজ আহমেদ ও মোয়াজ্জেম হোসেন।