বিশ্ব মহিলা দাবায় আবারও লিজার ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার দ্রোনাভালি হারিকার সঙ্গে আবারও ড্র করেছে বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা। তেহরানে অনুষ্ঠানরত বিশ্ব মহিলা দাবায় ৩৮ চালের মাথায় ড্র করেন লিজা। কাল কালো ঘুঁটি নিয়ে খেলা শুরু করেন লিজা। কিন্তু ২৮ চালের সময় বেশ সংকটে পড়ে যান। তবে সেই চাপ দ্রুতই কাটিয়ে ওঠেন পরে।
দুই ম্যাচে এক পয়েন্ট করে পেয়েছেন দুজনই। টানা দুটি ম্যাচ ড্র হওয়ায় পরের রাউন্ডে উঠতে দুজনকে প্লে অফ খেলতে হবে। ওই ম্যাচে জয়ী দাবাড়ু যাবেন দ্বিতীয় রাউন্ডে।