বিশ্ব মহিলা দাবায় লিজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো মেয়েদের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা। তেহরানে আজ শুরু হয়ে ৩ মার্চ পর্যন্ত চলবে প্রতিযোগিতা। ২০১৫ সালে এশিয়ান জোনাল ৩.২ অঞ্চলে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাচ্ছেন লিজা। এখানে বিশ্বের ৬৪ জন বাছাই করা দাবাড়ু খেলবেন নকআউট ভিত্তিতে। আজ প্রথম রাউন্ডে লিজা দুটি ম্যাচে অংশ নেবেন চতুর্থ বাছাই ভারতের গ্র্যান্ডমাস্টার দ্রোণাভাল্লি হারিকার বিপক্ষে।