বিশ্ব যুব দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব যুব দাবায় অংশ নিতে গতকাল গ্রিসের উদ্দেশে ঢাকা ছেড়েছে তিন সদস্যের বাংলাদেশ দল। গ্রিসের হালকিদিকি শহরে আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। অংশ নিচ্ছে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন আবদুল্লাহ আল সাইফ ও সাব-জুনিয়র চ্যাম্পিয়ন ইকরামুল হক। কর্মকর্তা হিসেবে দলের সঙ্গী হয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন। ৩০ অক্টোবর শেষ হবে টুর্নামেন্ট।