বিশ্ব যুব দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব যুব দাবার ষষ্ঠ রাউন্ড শেষে অনূর্ধ্ব-১৬ গ্রুপে বাংলাদেশের আবদুল্লাহ আল সাইফ ও অনূর্ধ্ব-১৪ গ্রুপে ইকরামুল হকের (সিয়াম) হাতে সমান ৩ পয়েন্ট করে। ষষ্ঠ রাউন্ডে সাইফ মলদোভার দোনশেভ আলেজান্দারের সঙ্গে ড্র করেছেন। ইকরামুল হাঙ্গেরির আমসটাড অ্যারোনের কাছে হেরে গেছেন।প্রথম বিভাগ দাবা: বিমানের আধিপত্য চলছেই। ষষ্ঠ রাউন্ড শেষে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তিন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, নিয়াজ মোরশেদ ও রিফাত বিন সাত্তারের বিমান সবার ওপরে। ১০ পয়েন্ট নিয়ে ডেসটিনি ২০০০ লিমিটেড দ্বিতীয় ও ৮ পয়েন্ট নিয়ে তিতাস ক্লাব তৃতীয় স্থানে রয়েছে। কাল বিমান ৪-০ পয়েন্টে হারিয়েছে বসির মেমোরিয়াল চেস ক্লাবকে, ডেসটিনি ২০০০ একই ব্যবধানে ঢাকা মেট্রোপলিটন চেস ক্লাবকে হারিয়েছে। তিতাস ৩-১ পয়েন্টে হারিয়েছে নারায়ণগঞ্জ প্রীতম-প্রিজন চেস ক্লাবকে।