বিশ্ব যুব দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব যুব দাবার অনূর্ধ্ব-১৬ গ্রুপে ৮ খেলায় ৪ পয়েন্ট পেয়েছেন আবদুল্লাহ আল সাইফ। সমান ম্যাচে ৪ পয়েন্ট অনূর্ধ্ব-১৪ গ্রুপের ইকরামুল হক সিয়ামের। গ্রিসে অনুষ্ঠানরত টুর্নামেন্টে পরশু সিয়াম ভারতের আয়ুস জুগেলির সঙ্গে ড্র করলেও সাইফ হেরে গেছেন উজবেকিস্তানের আগিমবেরজিনভের কাছে।প্রথম বিভাগ দাবা: চ্যাম্পিয়নের পথেই হাঁটছে বিমান। প্রথম বিভাগ দাবার আর মাত্র দুই রাউন্ড বাকি। নবম রাউন্ড শেষে সবার ওপরেই বিমান। ১৮ পয়েন্ট গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের দল বিমানের। তাদের চেয়ে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডেসটিনি ২০০০ লিমিটেড। তৃতীয় স্থানে থাকা তিতাস ক্লাবের পয়েন্ট ১৩। ফেডারেশন কার্যালয়ে কাল বিমান ৩.৫-০.৫ পয়েন্টে এইচ এ জ্যোতি চেস ক্লাবকে হারিয়েছে।