বিশ্ব যুব দাবায় ফাহাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান। আগামী ১৭-২৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আল-আইনে হবে এই প্রতিযোগিতা। এতে অনূর্ধ্ব-১০ বিভাগে খেলবে ফাহাদ। এর আগে গত জুনে সর্বশেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছিল ফাহাদ, ব্যাংককে আসিয়ান বয়সভিত্তিক দাবার স্ট্যান্ডার্ড বিভাগে হয়েছিল চ্যাম্পিয়ন। আর ব্লিৎজ বিভাগে জিতেছিল রুপা।