বিশ্ব যুব দাবায় ফাহাদের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব যুব দাবার শিরোপা লড়াই থেকে অনেক আগেই ছিটকে পড়েছে ফাহাদ রহমান। সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে অনুষ্ঠানরত টুর্নামেন্টে নবম রাউন্ডে ফাহাদ ড্র করেছে ভারতের কুশাগ্রা মোহনের সঙ্গে। এই ড্রয়ে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার। দশম রাউন্ডে ফাহাদের প্রতিপক্ষ জার্মানির মার্কো দবরিকভ।