বিশ্ব যুব দাবায় ফাহাদের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম রাউন্ডে পেয়েছিল ওয়াকওভার। তবে পরের দুই রাউন্ডে দুই শক্তিশালী খেলোয়াড়কে হারিয়ে বিশ্ব যুব দাবায় ভালোমতোই এগিয়ে যাচ্ছিল মোহাম্মদ ফাহাদ রহমান। রাশিয়ার তার-সাকিয়ান গ্রেগরির পর তৃতীয় রাউন্ডে ফাহাদ হারিয়েছিল ভারতের চেস মাস্টার আরণ্যক ঘোষকে। তবে কাল নিজের সেরাটা খেলতে পারেনি বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার। সংযুক্ত আরব আমিরাতের আল আইনে প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে ফাহাদ হেরেছে শ্রীলঙ্কার জি এম এইচ তিলকরত্নের কাছে। চার খেলায় ৩ পয়েন্ট নিয়ে ৩৬তম স্থানে রয়েছে ফাহাদ।