বিশ্ব রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধন হতে না-হতেই বিশ্ব রেকর্ডের দেখা পেয়ে গেল লন্ডন অলিম্পিক স্টেডিয়াম। পরশু দু-দুটি বিশ্ব রেকর্ড হয়েছে গত শনিবার উদ্বোধন করা স্টেডিয়ামে। ব্রিটিশ মহিলা হুইলচেয়ার দৌড়বিদ হানাহ কক্রফট ১০০ মিটারের টি-৩৪ ক্যাটাগরিতে করেছেন প্রথম রেকর্ডটি। পরীক্ষামূলক প্যারালিম্পিকের এ ইভেন্টে ১৯ বছর বয়সী বিশ্বচ্যাম্পিয়ন হানাহ সময় নিয়েছেন ১৮ দশমিক ৫৬ সেকেন্ড। ৮০ হাজার ধারণক্ষমতার এ স্টেডিয়ামে দ্বিতীয় বিশ্ব রেকর্ডটি করেছেন আয়ারল্যান্ডের মাইকেল ম্যাককিলপ। পুরুষদের ১৫০০ মিটার হুইলচেয়ার ইভেন্টের টি-৩৭ ক্যাটাগরিতে ৩ মিনিট ৫৯ দশমিক ২৪ সেকেন্ড সময় লেগেছে বেইজিং প্যারালিম্পিকে ৮০০ মিটারের সোনাজয়ী এই আইরিশের। রয়টার্স।