বিশ্ব সাঁতারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল ফেল্প্স নেই। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে আলোটা ছিল তাই রায়ান লোকিটর ওপর। হতাশ করেননি মার্কিন সাঁতারু, কালকের আগেই জিতে নিয়েছেন তিনটি সোনা। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে এ নিয়ে মোট ১৫টি সোনা জিতলেন গতকালই ২৯-এ পা দেওয়া লোকিট। বিশ্ব সাঁতারে লোকিটর চেয়ে সফল মাত্র একজনই—এক ও অদ্বিতীয় মাইকেল ফেল্প্স। অলিম্পিকে ১৮টি সোনাজয়ী ফেল্প্স বিশ্ব সাঁতারেও জিতেছেন ২৬টি সোনা। এ ছাড়া বিশ্ব সাঁতারে পুরুষ বিভাগে ১০টির বেশি সোনা জিতেছেন শুধু অস্ট্রেলিয়ার ইয়ান থর্প (১১) ও যুক্তরাষ্ট্রের অ্যারন পিরসল (১০)।