বিশ্ব সাঁতারে অনীক ৬১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে গত ১৯ জুলাই। তবে কালই প্রথম নেমেছেন বাংলাদেশের সাঁতারুরা। ৫০ মিটার বাটারফ্লাইয়ে অংশ নিয়ে ৮০ জনের মধ্যে ৬১তম হয়েছেন বাংলাদেশের সাঁতারু অনীক ইসলাম। নৌবাহিনীর এই সাঁতারু সময় নিয়েছেন ২৬.৬৯ সেকেন্ড। অথচ যাওয়ার আগে নিজের সেরা সময়টা টপকানোর প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। ঢাকায় গত এপ্রিলে বাংলাদেশ গেমসে এই ইভেন্টে নিজের ব্যক্তিগত সেরা টাইমিং (২৬.০১ সেকেন্ড) করে অনীক জিতেছিলেন সোনা। কিন্তু বার্সেলোনায় ওই সময়ের ধারে-কাছেও যেতে পারেননি। ঢাকায় অনুশীলন ক্যাম্পে যোগ দিলেও নিয়মিত অনুশীলন করতে পারেননি প্রায় সপ্তাহ দুয়েক। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসকের পরামর্শ অনুসারে বিশ্রামে থাকতে হয়েছিল তাঁকে।বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পরের ইভেন্ট ২ আগস্ট, ৫০ মিটার ফ্রিস্টাইলে অংশ নেবেন মাহফিজুর রহমান (সাগর)। ৩ আগস্ট ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সাঁতরাবেন মাহফুজা আক্তার (শিলা)।