বিশ্ব সিটি দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব সিটি দাবার দ্বিতীয় রাউন্ডে হেরেছে ঢাকা সিটি। সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে অনুষ্ঠানরত টুর্নামেন্টে পরশু ঢাকা সিটিকে ৩-১ পয়েন্টে হারিয়েছে লন্ডন। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ড্র করেন গ্র্যান্ডমাস্টার ডেভিড হাওয়েলের সঙ্গে। আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ ড্র করেন গ্র্যান্ডমাস্টার সাইমন উইলিয়ামসের সঙ্গে। হেরে গেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান।