বিশ্ব সিটি দাবায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব সিটি দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ ঢাকা ছাড়বে বাংলাদেশ দাবা দল। সংযুক্ত আরব আমিরাতের আল-আইনে ২২-২৮ ডিসেম্বর হবে এই টুর্নামেন্ট। সর্বশেষ জাতীয় দাবায় খেলেননি বলে দলে ঠাঁই হয়নি দুই গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেনের (রাজীব)। ব্যক্তিগত কারণে খেলছেন না আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। ২৫ দলের প্রাথমিক পর্ব থেকে নকআউট পর্বে উঠবে ১৬টি দল। ৪০তম দাবা অলিম্পিয়াডের ফলের ভিত্তিতে বিশ্ব সিটি দাবায় খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দল: গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ ও আবু সুফিয়ান শাকিল এবং ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জি।ফাহাদের আরেকটি সাফল্য: এশিয়ান স্কুলস দাবার অনূর্ধ্ব-৯ বছর বিভাগের শেষ ইভেন্ট র্যা পিড দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ফাহাদ রহমান। নয়াদিল্লিতে অনুষ্ঠানরত চ্যাম্পিয়নশিপে ফাহাদ ৬ খেলায় পেয়েছে ৫.৫ পয়েন্ট।