বিশ্ব হকি লিগে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭-২৫ জানুয়ারি সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বিশ্ব হকি লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ফিজি। তাদের বদলে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেয়েছে মেক্সিকো। ফিজি নাম প্রত্যাহার করে নেওয়ায় নতুনভাবে করা হয়েছে গ্রুপিং ও খেলার সূচি।
বাংলাদেশ আগের মতো রয়েছে ‘বি’ গ্রুপেই, যদিও ম্যাচগুলো শুরুর সময়ে একটু রদবদল হয়েছে। প্রতিপক্ষ হিসেবে জাপান ও পোল্যান্ডের সঙ্গে এবার মেক্সিকোকে পেয়েছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশের গ্রুপে ছিল সিঙ্গাপুর। এবার তারা খেলবে ‘এ’ গ্রুপে। ১৭ জানুয়ারি বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ জাপান। এরপর ১৮ ও ২০ জানুয়ারির প্রতিপক্ষ যথাক্রমে মেক্সিকো ও পোল্যান্ড। প্রতিপক্ষ বদলালেও সেমিফাইনাল পর্বে উঠতে হলে আগের মতোই বাংলাদেশকে কঠিন লড়াই করতে হবে বলে মনে করেন সহকারী কোচ মামুনুর রশীদ। তিনটি আলাদা ভেন্যুতে হতে যাওয়া বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড থেকে মোট ৯টি দল খেলবে সেমিফাইনাল ওঠার লড়াইয়ে। প্রতিযোগিতায় সরাসরি খেলবে বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা ১১ দেশ।