বিশ্বকাপ অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওলে ওলা’ পর্তুগিজ শব্দজোড়ার ইংরেজি করলে দাঁড়ায়, ‘উই আর ওয়ান’—আমরা এক। ব্রাজিল বিশ্বকাপের অফিশিয়াল থিম সংয়ের শিরোনাম এটাই। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে এই গান। কিউবান-আমেরিকান র্যাপতারকা পিটবুল নিজের লেখা গানেই কণ্ঠ দিয়েছেন। সঙ্গে ছিলেন পপতারকা জেনিফার লোপেজ ও ব্রাজিলিয়ান তারকা ক্লদিয়া লেইটে। শুধু গানই নয়, বিশ্বকাপ উপলক্ষে গোটা একটি অ্যালবামই বের করতে যাচ্ছে ফিফা। ওয়ান লাভ, ওয়ান রিদম নামের এই অ্যালবাম মুক্তি পাবে আগামী ১২ মে। ওয়েবসাইট।