বিশ্বকাপ একঘেঁয়ে মনে হলে তাঁর বাড়ি ফিরে যাওয়াই ভালো: ওজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ চলার সময় ইংল্যান্ডের খেলোয়াড়দের কয়েকজনের সময়টা নাকি খুব একঘেঁয়ে কাটছিল। ইংলিশ ডিফেন্ডার জন টেরি নিজেই জানিয়েছিলেন এমন কথা। তার একথায় একচোট হেসে নিয়েছেন নতুন প্রজন্মের জার্মান সেনসেশন মেসুত ওজিল। তিনি স্পষ্ট ভাষাতেই জানিয়ে দিয়েছেন,‘বিশ্বকাপের মতো একটি প্রতিযোগিতায় খেলতে এসে কারো যদি সময়টা একঘেঁয়ে, বিরক্তিকর মনে হয়, তাহলে তাঁর বাড়ি ফিরে যাওয়াই ভালো।’এই একঘেঁয়ে পরিবেশ ভালো লাগছিল না বলেই হয়তো দ্বিতীয় রাউন্ডে জার্মানির কাছে হেরে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছে ইংলিশ খেলোয়াড়েরা! ওজিল ইংল্যান্ডের বিপক্ষে জার্মানির ৪-১ গোলে বিজয়কে বিশ্বকাপে জার্মানির সেরা খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ‘লোকে যাই বলুক, ইংল্যান্ডকে ৪-১ গোলে হারিয়ে আমরা প্রমাণ করেছি জার্মানি এখনো বিশ্বের সেরা দলগুলোর মধ্যে অন্যতম’, বলেছেন ওজিল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোলটাকে স্বীকৃতি দিলেও সেটা ম্যাচের খুব একটা ‘উনিশ-বিশ’ ঘটাতে পারতো বলে মনে করেন না মেসুত ওজিল। গোলটা না পাওয়া ইংল্যান্ডের জন্য দুঃখজনক উল্লেখ করে ওজিল বলেছেন, ‘গোলটা পেলেও ম্যাচের ফলাফলে পরিবর্তন হতো না। কারণ ঐ ম্যাচে ইংল্যান্ডের চেয়ে আমরা অনেক ভালো খেলেছিলাম।’