বিশ্বকাপ কাবাডি শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আহমেদাবাদে আজ শুরু হচ্ছে বিশ্বকাপ কাবাডি। প্রথম দিনে চ্যাম্পিয়ন ভারতের সামনে দক্ষিণ কোরিয়া। আগামীকাল ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচ। ১১ অক্টোবর দ্বিতীয় ম্যাচ ভারতের সঙ্গে, ১৩ অক্টোবর কোরিয়া, ১৭ অক্টোবর অস্ট্রেলিয়া ও ১৯ অক্টোবর প্রতিপক্ষ আর্জেন্টিনা।
২৫ সেপ্টেম্বর ভারত যাওয়ার আগে দেশে কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি বাংলাদেশ। তবে ভারতে বেশ কটি ম্যাচে খেলা হয়েছে। আহমেদাবাদের স্থানীয় দলের সঙ্গে একটি, থাইল্যান্ডের সঙ্গে দুটি ও কেনিয়ার সঙ্গে একটি ম্যাচে জয়ের স্বাদ পাওয়া গেছে। শুধু ইরানের কাছে প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপে এবার রুপা জিততে চায় বাংলাদেশ পুরুষ দল। আগের দুটি বিশ্বকাপে এসেছে ব্রোঞ্জ।