বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ
সর্বশেষ ২০০৭ সালে কাবাডির বিশ্বকাপ আয়োজন করে ভারত। মাঝে দুই দফা পেছানোর পর আবারও ভারতেই হতে যাচ্ছে বিশ্বকাপ কাবাডি। আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় কাবাডির সবচেয়ে বড় এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ পুরুষ দল। কাবাডি ফেডারেশন পরশু আয়োজকদের কাছ থেকে বিশ্বকাপে আমন্ত্রণের চিঠি পেয়েছে। কাল ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলছিলেন, ‘আয়োজক ভারতের কাছ থেকে আমরা এ সম্পর্কিত একটি চিঠি পেয়েছি। শুধু পুরুষ দলগুলো নিয়েই বিশ্বকাপ হবে। তাতে অংশ নেওয়ার জন্য ঈদের পরপরই ক্যাম্প শুরু করব আমরা। আমাদের তিন খেলোয়াড় আরদুজ্জামান, তুহিন ও জাকির এখন প্রো-কাবাডি খেলতে ভারতে রয়েছে। ওরা টুর্নামেন্ট শেষ করে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবে।’ এবারের বিশ্বকাপ কাবাডিতে অন্তত ৩৩টি দেশ অংশ নিতে পারে।
বিশ্বকাপের পুরুষ কাবাডিতে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য দুটি ব্রোঞ্জজয়—২০০৪ ও ২০০৭ সালে।