বিশ্বকাপ কুইজে বিজয়ী যারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপজুড়ে প্রথম আলো পাঠকদের জন্য নানা মাত্রিক কুইজের আয়োজন করছে। যে দিন খেলা, সে দিনই পুরস্কার জেতার সুযোগ থাকছে ২৮ জেলার প্রথম আলোর কার্যালয়ে। সাত বিভাগীয় শহরেও আছে প্রতিদিনকার আলাদা আয়োজন। সারা দেশের পাঠকেরা অংশ নিতে পারেন এসএমএস কুইজে। থাকছে সাপ্তাহিক, পর্বভিত্তিক ও অনলাইন কুইজ। মাসজুড়ে ১২টি কুইজে অংশ নিয়ে বিশ্বকাপ শেষে থাকছে মেগা পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। প্রথম আলোর এই কুইজ আয়োজনের তৃতীয় দিনের কুইজের ফলাফল ছাপা হলো আজ। নাভানা ইন্টারলিঙ্কস-প্রথম আলো ফুটবল কুইজনাভানা ইন্টারলিঙ্কস-প্রথম আলো ফুটবল কুইজে এসএমএস করে লটারির মাধ্যমে এবারকার বিশ্বকাপের অফিশিয়াল ফুটবল ‘জাবুলানি ফুটবল’ জিতে নিয়েছেন নওগাঁর ডা. গোপাল চন্দ্র কর্মকার। ১৩ জুনের এই এসএমএস লটারি বিজয়ী বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখায় জ্যেষ্ঠ চিকিৎসা-কর্মকর্তা। লটারির ড্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন তার স্ত্রী হেমা ও পুত্র ক্রিশ। পরে বিপ্লব ফোন করে বিজয়ীদেরকে লটারি জেতার সুখবর জানান। এসার-প্রথম আলো বিশ্বকাপ এসএমএস কুইজএসার-প্রথম আলো বিশ্বকাপ কুইজে প্রতিদিনের ল্যাপটপ পুরস্কারের তৃতীয় দিনের বিজয়ী গাজীপুরের আল ফয়সাল। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন সম্প্রতি। আল ফয়সাল বলেন, ‘আমি একটা মাত্র এসএমএস করেছিলাম আমার বোনের মোবাইল থেকে, সেটাতেই পুরস্কার পেয়ে যাব ভাবিনি। এবারের বিশ্বকাপটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।’ট্রান্সটেক-প্রথম আলো বিশ্বকাপ কুইজগত ১৩ জুনের কুপনগুলোর ড্র হয় ১৪ জুন। সেদিনের বিজয়ীদের তালিকা ও সাত বিভাগীয় শহরে প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। আজ বিকেল চারটা ৩০ মিনিটে প্রথম আলোর সংশ্লিষ্ট কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন একটি ইস্ত্রি ও দুটি এনার্জি সেভিং লাইট। ঢাকা: অমল হালদার, ২৩৪/২ মালিবাগ, ঢাকা।চট্টগ্রাম: সুপর্ণা চৌধুরী, ইকবাল রোড, পাথরঘাটা ।খুলনা: সূর্য মজুমদার, ৫৯ নং যশোর রোড, খুলনা।বরিশাল: তপন মজুমদার, নবগ্রাম রোড।রাজশাহী: আব্দুস সামাদ, বিশাল ছাত্রাবাস, সাহেব বাজার, রাজশাহী।সিলেট : মোহিন, বাড়ি ১৬৪, রোড ৫, ব্লক-ই, উপশহর।রংপুর : ইসরাত জাহান, পূর্ব কামালকাছনা, রংপুর।এসকেএফ-প্রথম আলো প্রতিদিনের কুইজগত ১২ জুনের কুপনগুলোর ড্র হয় ১৩ জুন। সেদিনের বিজয়ীদের তালিকা ও ২৮ জেলা শহরে প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। আজ বিকেল চারটা ৩০ মিনিটে প্রথম আলোর সংশ্লিষ্ট কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এই তালিকার সব বিজয়ীকে পুরস্কার সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ঢাকা: প্রথম: শেখ মোহাম্মদ আলমগীর, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, সোনালী ব্যাংক, নারায়ণগঞ্জ করপোরেট শাখা; দ্বিতীয়: মোরশেদ আহাম্মদ, ৪২/সি মনেশ্বর রোড, হাজারীবাগ; তৃতীয়: মো. শাহজাহান খান, শংকর, ধানমন্ডি।চট্টগ্রাম: প্রথম: শ্যামল মিত্র, ৮৪ সদরঘাট রোড; দ্বিতীয়: সুমন নাগ, জামালখান এবং তৃতীয়: আহনাফ ফাহিমুন রোদ্দুর, বাসা ৩৪, রোড ১, সোনালী আবাসিক এলাকা, ও এসএস খালেদ রোড। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন মানস চৌধুরী।খুলনা: প্রথম: লোপা মজুমদার, ৫৯ যশোর রোড; দ্বিতীয়: রাইয়ান, সোনাডাঙ্গা এবং তৃতীয়: শেখ মোস্তফা আলী, ৮৯ স্যার ইকবাল রোড। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফুটবলের রেফারি এ মনসুর আজাদ।বরিশাল: প্রথম: দীন মোহাম্মদ, কলেজ রোড; দ্বিতীয়: মায়িশা ফারজানা, মৃধাবাড়ী সড়ক এবং তৃতীয়: রিপন হোসেন, শায়েস্তাবাজ। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল ফুটবল ফেডারেশনের সদস্য হারুন-অর-রশিদ।রাজশাহী: প্রথম: শাহরিয়ার আলম শুভ, লক্ষ্মীপুর, রাজশাহী; দ্বিতীয়: মুস্তাফিজুল হক, পদ্মা আবাসিক এলাকা এবং তৃতীয়: আশরাফুল, লক্ষ্মীপুর, ভাটাপাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কৃতী ফুটবলার ফারুক হোসেন।সিলেট: প্রথম: মো. আশরাফুল হুদা, ২১২ শেখঘাট; দ্বিতীয়: চন্দন, স্টেশন রোড এবং তৃতীয়: ধ্রুব জ্যোতি দে, মধুশহীদ। কুইজের কুপন তোলেন আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ‘অঙ্গীকার বাংলাদেশ’ সিলেটের সমন্বয়কারী মইনুদ্দিন জালাল। রংপুর : প্রথম: অনুপ দেবনাথ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট; দ্বিতীয়: শফিকুজ্জামান সুমন, কাচারিবাজার এবং তৃতীয়: জাহাঙ্গীর, কাচারিবাজার। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ও নাট্যব্যক্তিত্ব সাখাওয়াত রাঙা।দিনাজপুর: প্রথম: পার্থ সারথী রায়; দ্বিতীয়: মিনহাজ চৌধুরী এবং তৃতীয়: আদনান সায়াজ। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের বিশিষ্ট ক্রীড়াবিদ দিনাজপুর সরকারি কলেজের ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষক মো. মোকাদ্দেম আনোয়ার হোসেন।ময়মনসিংহ: প্রথম: মো. নূর-এ-আলম, নওমহল; দ্বিতীয়: মো. গোলাম রসূল ভূঞা, চরপাড়া এবং তৃতীয়: দিনা, শ্যামাচরণ রায় রোড। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠান।যশোর: প্রথম: মো. নাসির উদ্দীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা; দ্বিতীয়: মাহি, ঢাকা সড়ক এবং তৃতীয়: অনুপক পাল, নিউ বাণী জুয়েলার্স। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরধুনী সংগীত নিকেতন যশোরের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।ফরিদপুর: প্রথম: রনি, অটবি, ফরিদপুর; দ্বিতীয়: অরিত্র রায়, সানরাই প্রি-ক্যাডেট স্কুল এবং তৃতীয়: কনক আক্তার, দক্ষিণ আলীপুর। ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর লালন পরিষদের সাধারণ সম্পাদক সালামত হোসেন খান, দৈনিক কুমার পত্রিকার সম্পাদক আতম আমীর আলী ও সাবেক ক্রিকেটার সৈয়দ জুনায়েদ পারভেজ।কুমিল্লা: প্রথম: আনছুর আলম, নিটল মটরস লিমিটেড, ঝাউতলা; দ্বিতীয়: সৌরভ বসু, চাঁন্দপুর এবং তৃতীয়: বিক্রম সাহা, মনোহরপুর। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও পুরস্কার বিতরণ করেন কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার কার্যনিবার্হী কমিটির সদস্য সৈয়দ নাদেরুজ্জামান নাদের।পাবনা: প্রথম: মো. নূর এ জামান, রাধানগর মক্তবপাড়া; দ্বিতীয়: সুমাইয়া খাতুন, গোবিন্দা এবং তৃতীয়: মো. রেজাউল ইসলাম, কালাচাঁদপাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা ড্রামা সার্কেলের সভাপতি গোপাল সান্যাল।বগুড়া: প্রথম: শামীম হাসান, সূত্রাপুর, রিয়াজ কাজী লেন; দ্বিতীয়: আজমল হক, চকসূত্রাপুর এবং তৃতীয়: আবদুল আলীম, চকলোকমান। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার সাবেক কৃতী খেলোয়াড় আবিদুর রহমান নান্টু।কক্সবাজার: প্রথম: মো. আতিকুর রহমান, ফেইম সার্ভিসেস, ঝাউতলা; দ্বিতীয়: মোহাম্মদ রফিক, ঘোনারপাড়া এবং তৃতীয়: তৌহিদ, খবর বিতান। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ও কক্সবাজারের সংবাদপত্র এজেন্ট মোহাম্মদ হাসিম।রাঙামাটি: প্রথম: ছন্দসেন চাকমা, রাজদ্বীপ, বাবুপাড়া; দ্বিতীয়: বিজয় চাকমা, বনরূপা এবং তৃতীয়: প্রমিতি চাকমা, খাদ্যগুদামপাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর ও সংস্কৃতিকর্মী সিরাজুল হক।নোয়াখালী: প্রথম: সজীব উদ্দিন, সন্ধানী বুক স্টল; দ্বিতীয়: জসিম উদ্দিন, ফকিরপুর এবং তৃতীয়: ফখরুল ইসলাম জাহান, মাইজদী। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন টোকন ও অ্যাডভোকেট মো. হানিফ।ফেনী: প্রথম: ফাবিহা হুমায়রা ফারিন, সৈয়দবাড়ি রোড; দ্বিতীয়: আবদুল্লাহ তওফিক নকীব, পশ্চিম রামপুর এবং তৃতীয়: রেশাদ ইবনে মমিন, পুরাতন পুলিশ কোয়ার্টার । ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আমির হোসেন বাহার। কুষ্টিয়া: প্রথম: লাল মোহাম্মদ লালন, কালিশংকরপুর; দ্বিতীয়: খুশিয়ারা, দৌলতপুর এবং তৃতীয়: শান্তামণি, কুষ্টিয়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ক্রীড়াবিদ ও প্রবীণ সাংবাদিক এম এ রেজা।কিশোরগঞ্জ: প্রথম: উৎপল দেব; দ্বিতীয়: মো. মুসলেহউদ্দিন পাপ্পু এবং তৃতীয়: সিয়াম। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম এ বারী খান।সিরাজগঞ্জ: প্রথম: ইমতিয়াজ জাহান, সয়াধানগড়া; দ্বিতীয়: আব্দুর রহিম, মোক্তারপাড়া এবং তৃতীয়: হিরক গুণ, মুজিব সড়ক। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, সাংবাদিক আবদুল কুদ্দুস ও ক্রীড়া সংস্থার মো. ফুলাদ হায়দার খান। বরগুনা: প্রথম: এ এইচ ইসলাম বাবু; দ্বিতীয়: আতিক রহমান এবং তৃতীয়: রুবাইয়াত সিকদার। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনার প্রবীণ চিত্রশিল্পী মোশারেফ হোসেন। ভৈরব: প্রথম: সোহেল, ভৈরবপুর, দক্ষিণপাড়া; দ্বিতীয়: মো. সফিকুর রহমান, জামালপুর এবং তৃতীয়: কাজল দেবনাথ, ভৈরব বাজার। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরবের কৃতী ফুটবলার মনিরুজ্জামান মনির।পটুয়াখালী: প্রথম: উজ্জ্বল ঘোষ , সদর রোড; দ্বিতীয়: এনিম, হক ফটোস্ট্যাট এবং তৃতীয়: মো. আবুল বাশার খান, নতুনবাজার। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ কে এম কলেজের বাংলা বিভাগের প্রভাষক অশোক দাস ও ক্রীড়াবিদ নাসির উদ্দিন।টাঙ্গাইল: প্রথম: সামিউর রহমান তীব্র, দিঘুলিয়া; দ্বিতীয়: স্বপন, নিউমার্কেট এবং তৃতীয়: সুজয় দাস জ্যোতি, আকুরটাকুরপাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক মীর মেহেদী।সাতক্ষীরা: প্রথম: নাছিমা, এভারগ্রিন; দ্বিতীয়: শেখ সোয়েব হাসান তুরান, কাছারিপাড়া এবং তৃতীয়: রোকেয়া খাতুন, রুমি ছাত্রীনিবাস। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার জাহিদ জজ।চাঁপাইনবাবগঞ্জ: প্রথম: ইমন, প্রফেসরপাড়া; দ্বিতীয়: সূচনা, মিয়াপাড়া এবং তৃতীয়: জুয়েল, ফুজি কালারল্যাব। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগো নারী বহ্নিশিখা, চাঁপাইনবাবগঞ্জের আহ্বায়ক গৌরী চন্দ, ব্যবসায়ী নেতা রাইহানুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম।