বিশ্বকাপ ক্রিকেটের স্বাগত সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ও পৃথিবী...এবার এসে বাংলাকে নাও চিনে..., ও পৃথিবী...এবার এসে বাংলাদেশ...নাও চিনে...।’এই স্বাগত সংগীতের মাধ্যমে আগামী ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এর পাশাপাশি ‘জিতবে এবার..., জিতবে ক্রিকেট’...থিম সংগীত পরিবেশিত হবে। বাংলাদেশের সংগীতপরিচালক ও শিল্পী ইবরার টিপুর পরিচালনায় স্বাগত সংগীত গাইবেন হাবিব অথবা হূদয় খান। এতে কণ্ঠ মেলাবেন ইবরার টিপু, মিলা ও এলিটা।‘ও পৃথিবী...এবার এসে বাংলাকে নাও চিনে..., ও পৃথিবী...এবার এসে বাংলাদেশ নাও চিনে। জয় দেখেছি প্রথম যেদিন...ভয় গিয়েছি ভুলে...জয় দেখেছি ২১ যেদিন,...এল মাথা তুলে, জয় দেখেছি...সূর্য উঠার ৭১-এর দিনে। আমার আছে দ্বিগবিজয়ী...দীর্ঘসাগর তীর, আকাশ ডুবে...ঠায় দাঁড়িয়ে...সুন্দরী প্রাচীর। জয়ের নেশা...বাংলাদেশের হূদয় গহীনে, ও পৃথিবী...এবার এসে বাংলাকে নাও চিনে...ও পৃথিবী...এবার এসে বাংলাদেশ নাও চিনে’ গানটি হচ্ছে পাঁচ মিনিট ৪০ সেকেন্ডের। সংগীতপরিচালক ইবরার টিপু স্বাগত সংগীতের সুর ও যন্ত্র ব্যবহার সম্পর্কে বলেন, মূলত দেশের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এ গানটিতে। এতে দোতরা, সানাই থেকে শুরু করে প্রচলিত দেশীয় যন্ত্র ব্যবহার করা হয়েছে। ক্ল্যাসিক্যাল থেকে ফোকসহ আধুনিক সুর মিলিয়ে গানটির সুর কম্পোজ করা হয়েছে। এই গানে বায়ান্নোর ভাষা-আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও নয়নাভিরাম সুন্দরবনের পাশাপাশি বাংলাদেশের জয়ের নেশার কথাও বলা হয়েছে।জুলফিকার রাসেল রচিত গানটির বাংলা ছাড়া ইংরেজি, হিন্দি অংশে কণ্ঠ দেবেন মিলা ও এলিটা। আর কোরাসে কণ্ঠ মেলাবেন ক্ষুদে গানরাজের এশা, নওমি, সাবিরা ও রিজভি ওয়াহিদ।উদ্বোধনী অনুষ্ঠানের অন্য আকর্ষণ থিম সংগীতে ভারতের বিখ্যাত সংগীতশিল্পী ও পরিচালক শংকরজির পরিচালনায় ‘জিতবে এবার...জিতবে ক্রিকেট’...গানটিও বাংলাসহ চারটি ভাষায় পরিবেশিত হবে। মুম্বাইয়ে ধারণ করা থিম সংগীতে শংকর, এহসান ও লয় কণ্ঠ দিয়েছেন। সুরের জাদুতে তাঁদের পরিবেশনা বিশ্বের সবপ্রান্তের দর্শক ও শ্রোতাদের কাছে আকর্ষণীয় হবে। গানটিতে মূলত ক্রিকেটের জয়গানের কথাই বলা হয়েছে। এতে ক্রীড়াপ্রেমী তরুণ প্রজন্ম উজ্জীবিত হবে। বাসস।