বিশ্বকাপ জিততে যাচ্ছে স্পেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের ফাইনাল রোববার অথচ আজ শুক্রবারই নির্ধারিত হয়ে গেছে এর শিরোপা! এমনকি তৃতীয় স্থানে কোন দল থাকছে তাও নাকি ঠিক হয়ে গেছে। কীভাবে ঠিক হলো, প্রশ্ন আসতে পারে সবার মনে। উত্তরটা হলো—পল নামের সেই অক্টোপাস। অক্টোপাস পলই আজ শুক্রবার জানিয়ে দিয়েছে, ২০১০ সালের বিশ্বকাপের শিরোপা যাচ্ছে স্পেনের ঘরে।জার্মানির জাতীয় অ্যাকুরিয়ামের এই অক্টোপাসটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী সেলিব্রেটির মর্যাদা পেয়ে গেছে। বিশ্বকাপে জার্মানির ছয়টি ম্যাচেরই নির্ভুল ভবিষ্যদ্বাণী করে অক্টোপাস পল বিশ্বের ‘সর্বশ্রেষ্ঠ’ জ্যোতিষী হিসেবে এখন খ্যাতির শীর্ষে।আজ শুক্রবার অক্টোপাস পলের বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করার অনুষ্ঠানটি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হয়। শেষ অবধি পল তার স্বভাবসুলভ নিয়মে স্পেনের পতাকা-খচিত জার থেকে খাবার খেয়ে সবাইকে জানিয়ে দেয়, বিশ্বকাপের ট্রফিটি হাতে নিতে যাচ্ছেন ইকার ক্যাসিয়াসই। মুহূর্তেই অন্ধকার নেমে আসে ডাচ সমর্থকদের মুখে। জাতীয় পতাকা নিয়ে উল্লাসে মাতে স্প্যানিশ সমর্থকেরা। অক্টোপাস এর পাশাপাশি আরেকটি ভবিষ্যদ্বাণীতে জানিয়েছে, বিশ্বকাপের তৃতীয় স্থানটি অক্ষুণ্ন রাখবে জার্মানি।অক্টোপাস পলের এই ভবিষ্যদ্বাণীতে হল্যান্ডের সমর্থকেরা হতাশ হলেও ফিফার অবশ্য ব্যাপারটি নিয়ে মন্তব্য করার কোনো কারণই নেই, এক অক্টোপাসই যদি বিশ্বকাপের শিরোপা নির্ধারণ করে দিত, তাহলে এত অর্থ খরচ আর আয়োজনের বিশ্বকাপ ফিফা করতে যেত না। এসব ভবিষ্যদ্বাণী দূরে থাক, অক্টোপাস পল যা-ই বলুক, আগামী রোববারই জানা যাবে কে জিততে যাচ্ছে বিশ্বকাপ। সে পর্যন্ত চিরন্তন জল্পনা-কল্পনাটা একটু চলুক না!