বিশ্বকাপ জিততে হলে...
পরিকল্পনায় স্থির থাকুনআমাদের খেলার ধরনের জন্য সমালোচনা শুনতে হচ্ছিল, আমি সমালোচিত হচ্ছিলাম দলে নেওয়া খেলোয়াড়দের জন্য, এমনকি ম্যারাডোনাকে কেন অধিনায়ক করলাম, তা নিয়েও অনেকে ছিলেন সমালোচনামুখর। কেউই সম্ভাব্য বিজয়ী হিসেবে আমাদের দেখেনি। কিন্তু আমরা জানতাম, সবাইকে ভুল প্রমাণ করতে পারলে সেটা হবে চমত্কার। আমাদের মূল কাজের শুরুটা হয়েছিল ১৯৮৪ সালে, যখন আমরা বেছে নিলাম ৩-৫-২ পদ্ধতি। এই ছকে মানিয়ে নেওয়াটা ছিল দুরূহ, কিন্তু আমি নিশ্চিত ছিলাম, এটাই আমাদের জন্য সেরা পদ্ধতি। কিন্তু প্রত্যেকেরই প্রশ্ন ছিল, কে রাইট উইঙ্গার? কে লেফটব্যাক? ৩ কোটি মানুষকে এটি বোঝানোর চেয়ে ৩০ জন খেলোয়াড়কেই এটি বোঝানো সঠিক মনে করলাম। সংবাদমাধ্যম আমার অপসারণ চাইল। আমার বাসার সামনের অংশটা হলো আক্রান্ত। যেদিন আমরা দেশ ছেড়ে গেলাম, বিমানবন্দর ছিল প্রায় জনশূন্য। অথচ আবার যখন ফিরে এলাম, সেখানে উত্সব করল ৫ লাখ লোক।নতুন উদ্ভাবনআমাদের বেশির ভাগ খেলোয়াড়ই খেলত ইউরোপে। যতটা সম্ভব টেলিফোনে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতাম এবং কৌশল ব্যাখ্যা করে বোঝাতাম। বড় একটা সু্যুটকেসে একটা মোবাইল ফোন নিয়ে অনুশীলন মাঠে যেতাম আমি। আর্জেন্টিনায় আর কারও কাছেই তখন মোবাইল ফোন ছিল না। যেসব খেলোয়াড় বিদেশে ছিল, তাদের সঙ্গে যোগাযোগ রাখতেই এটি ব্যবহার করতাম। সবাই আমার দিকে অবিশ্বাসের চোখে তাকাত। ইউরোপে গেলে একজন খেলোয়াড়কে নিয়ে বিকেলে অনুশীলন করার অনুমতি নিতাম। ব্যাপারটা ছিল খুব মজার। আমি বলতাম, বুরুচাগা, তুমি এখন মনে করো ওই কমলা রঙের ‘কোন’টা বাতিস্তা!প্রথম ম্যাচটা জিতুনঠিকঠাকভাবে শুরু করাটা গুরুত্বপূর্ণ। কারণ প্রথম ম্যাচটা হেরে গেলে দ্বিতীয় ম্যাচ নিয়ে আসে ভীষণ এক চাপ। ১৯৯০-তে সেটি আমরা টেরপেয়েছিলাম।কখনোই তৃপ্ত থাকতে নেইজার্মানিকে হারিয়ে ওঠার পর রাগে গজরাচ্ছিলাম আমি, উদ্যাপন পর্যন্ত করিনি। সেট পিসে দুটি গোল করে বসেছিল ওরা!