বিশ্বকাপ জিততে হলে...
২০০২ বিশ্বকাপে বাছাইপর্বে অনেক ঘাম ঝরিয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছিল ব্রাজিল। একটা সময় তো বাছাইপর্বেই বাদ পড়ার শঙ্কা জেগেছিল। সেই ব্রাজিলই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে সেবার। কী রহস্য এই রূপান্তরের? ওই বিশ্বকাপে ব্রাজিলের কোচের দায়িত্বে থাকা লুই ফেলিপ স্কলারি বলছেন...ক্লাবের আবহ গড়ে তোলামনে পড়ছে, বাছাইপর্বের কঠিন ম্যাচগুলোর একটিতে ড্রেসিংরুমে আমি ছিলাম একা। ভাবছিলাম, আমি শুধু নিজেকেই বদলাবো না, এখন থেকে জাতীয় দলকে একটা ক্লাব হিসেবে বিবেচনা করব। এটা ছিল আমার জন্য একটা চ্যালেঞ্জ, যে কোনো মৌসুমে ক্লাবের মধ্যে যে ঐক্যবদ্ধ চেতনা, আত্মবিশ্বাস আর বন্ধুত্ব থাকে, সেটি জাতীয় দলেও নিয়ে আসার। বাছাইপর্ব চলার সময় আমি প্রত্যেক খেলোয়াড়ের কাছাকাছি থেকেছি এবং সেই একই কথাই বলেছি: আমরা যদি একতাবদ্ধ থাকি, আমাদের পক্ষে এটি করা সম্ভব। এতে আমাদের মধ্যে বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে।দল বাছতে হবে যুক্তি দিয়েপ্রথমে আমি খেলার একটা ধরন কল্পনা করে নিয়েছি। এর পর সেই দলটাকে বেছে নিতে চেয়েছি যারা আমার পরিকল্পনার সঙ্গে খাপ খাইয়ে খেলতে পারবে। আমি বললাম, ঠিক আছে, এ-ই হলো সব মিলে আমার খেলোয়াড়। কিন্তু এদের একজনও যদি শেষ পর্যন্ত যেতে না পারে? ২৩ জনের চূড়ান্ত দল ঠিক করে নেওয়ার আগে আমি বিশ্বকাপে ঘটতে পারে সম্ভাব্য এমন সব বিষয় নিয়েই ভাবলাম। প্রত্যেক খেলোয়াড়ের ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য গভীরভাবে বিশ্লেষণ করে দেখলাম। একটা খেলোয়াড় হয়তো বিশ্বের সেরা হতে পারে, কিন্তু মানুষ হিসেবে ভালো ব্যক্তিত্বসম্পন্ন এবং উন্নতি করার গুণ না থাকলে সেটা অর্থহীন হয়ে যায়।শক্তির চেয়ে মস্তিষ্কের বেশি ব্যবহারলোকে সব সময় যেমনটা ভাবে, আমি বরং ঠিক তার উল্টো। আমি যথাসম্ভব কম শরীর নির্ভর খেলোয়াড়ই দলে রাখতে চাইছিলাম। আমার বিশ্বাস ছিল, ব্যক্তিগত নৈপুন্যভাস্বর খেলোয়াড়েরাই বিশ্বকাপ জিতবে এবং ব্রাজিলের তা আছে। ফুটবল এখন আগের চেয়ে অনেকটাই একই ধরনের। আর তাই ব্যক্তিগত নৈপুণ্যই বিশ্বকাপ জেতাতে পারে। আমার মনে হয়েছে, শেষ পর্যন্ত ব্যক্তিগত নৈপুণ্যই যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়—এই ধারণার চূড়ান্ত পরীক্ষা নেবে বিশ্বকাপ। এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে।কৌশলের চেয়ে মানবীয় দিকটাই বড় ব্রাজিলকে সব সময়ই বিশ্বকাপ জেতার জন্য খেলতে হয়। যেটি ১০০০ শতাংশ বেশি চাপ যোগ করে। দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন ফুটবলারের জন্য তাই এই দেশের প্রতিনিধিত্ব করা সহজ নয়। এই হলুদ-সবুজ জার্সি একটা পূতঃপবিত্র ব্যাপার। খেলোয়াড়দের ওপর এটার ভার চেপে বসে। এ কারণে আমি কৌশলগত দিকটা চেপে রেখে মানবিক দিকটা বিকাশের সুযোগ করে দিয়েছিলাম। এর ফলে দলের মহাতারকা এবং অপরিচিত খেলোয়াড়—দুই পক্ষই সমান পর্যায়ে চলে এসেছিল। রোনালদোর মতো একজন খেলোয়াড়ের সঙ্গে ভারসাম্য তৈরি হয়েছিল ক্লেবারসনের। আমরা শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করলাম। আত্মপ্রকাশ করলাম বন্ধু হিসেবে, একটি পরিবার হিসেবে এবং চ্যাম্পিয়ন হিসেবে!