বিশ্বকাপ জিততে হলে...
বিশ্বকাপ জিততে ভালো খেলোয়াড়-ভালো দলের বাইরেও আরও কিছু লাগে। কী লাগে, সেটি যাঁরা বিশ্বকাপ জিতেছেন তাঁরাই ভালো বলতে পারবেন। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে ইংল্যান্ডের একটি ফুটবল সাময়িকী, কথা বলেছে বিশ্বকাপজয়ী কোচ-খেলোয়াড়দের সঙ্গে। তারই কিছু নির্বাচিত অংশ—মাছ ধরতে যাও না!বিশ্বকাপের সময় নির্ভার থাকতে হবে। আমি মাছ শিকার পছন্দ করি না, কিন্তু পেরুর বিপক্ষে ম্যাচের পর বেলি (অতিরিক্ত গোলরক্ষক হেক্টর বেলি) বলল, ‘যেতে চাও?’ ও প্রায়ই এমন বলত। তো একসময় আমি বললাম, ‘কেন নয়!’ মেনোত্তি (কোচ) অনুমতি দিল, কিন্তু এটাও বলে দিল ১০টার মধ্যে ট্রেনিংয়ে থাকতে হবে। মাঝরাতে বেলি আমার ঘুম ভাঙাল, দেখলাম সরঞ্জাম প্রস্তুত। চিন্তাও করতে পারবেন না, তখন কতটা শীত ছিল। সকালে আমরা চারটি মাছ নিয়ে ফিরলাম, রান্না করার জন্য দিলাম কুককে। লাঞ্চে আমরা যখন মাছ খাচ্ছিলাম, বাকি সবাই আমাদের দিকে তাকাচ্ছিল ঈর্ষার দৃষ্টিতে।—মারিও কেম্পেস, ১৯৭৮ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন স্ট্রাইকারবৃষ্টির জন্য প্রার্থনাপ্রচণ্ড গরমের দিনে ফ্রিটজ ওয়াল্টার (পশ্চিম জার্মানির তারকা ফরোয়ার্ড) খুব বেশি সুবিধে করতে পারতেন না। তাঁর সেরাটা দেখা যেত বৃষ্টির মধ্যে। ১৯৫৪ বিশ্বকাপের ফাইনালের দিন জার্মান দল আবহাওয়া দেখতে গেল হোটেলের ব্যালকনিতে। দুপুরের দিকে শুরু হলো বৃষ্টি। তখনই ম্যাক্স মরলক (জার্মান ফরোয়ার্ড) বলল, ‘এখন আর কোনো কিছু আমাদের বিপক্ষে যাবে না।’—টর, জার্মান ফুটবল নিয়ে বিখ্যাত বই থেকেদলে একজন ‘জোকার’ থাকাপ্রথম ম্যাচেই চোট পাওয়ার পরও দলের সবাই আমাকে বলেছিল থেকে যেতে। ড্রেসিংরুমে সব সময়ই রসিকতা করতাম। ওই বিশ্বকাপে যখনই দেখতাম, পরিবেশ একটু ভারি হয়ে উঠছে, তখনই কৌতুক বলার চেষ্টা করতাম। এর মধ্যে একটি ছিল খেলা শেষে ভালো খেললেও খেলোয়াড়দের খারাপ নম্বর দেওয়া; ‘রোমারিও, জঘন্য খেলেছ, তোমাকে বড়জোর দুই দেওয়া যায়। বেবেতো, তোমার স্কোর তিন, আমি খেললে তো ম্যান অব দ্য ম্যাচ হতাম।’ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলাম, ফাইনালে অতিরিক্ত তালিকায় থাকার সুযোগ হলো। এটাই ছিল আমার পুরস্কার। সত্যিই দারুণ খুশি হয়েছিলাম।—রিকার্ডো রোচা, ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের ডিফেন্ডারকোনো খারাপ দিন নয়বিশ্বকাপ হলো নকআউট টুর্নামেন্ট, একটা বাজে দিন যাওয়া মানে সবকিছুই নষ্ট হয়ে যাওয়া, একটি ম্যাচ হারলেই বাড়ির পথ ধরতে হবে।দলে গ্রেট ফুটবলার চাইদলে এমন একজন ফুটবলার থাকতে হবে, যাকে দেখে অন্যরা উদ্দীপিত হবে। এমন একজন, যার মধ্যে বাড়তি কিছু আছে। সব চ্যাম্পিয়ন দলেই এমন কেউ না কেউ ছিল: জার্ড মুলার, পেলে, গ্যারিঞ্চা, রোমারিও, রোনালদো, ডিয়েগো ম্যারাডোনা, পাওলো রসি।—কার্লোস পাহেইরা, ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী কোচ