বিশ্বকাপ জিততে হলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ জিততে ভালো খেলোয়াড়-ভালো দলের বাইরেও আরও কিছু লাগে। কী লাগে, সেটি যাঁরা বিশ্বকাপ জিতেছেন তাঁরাই ভালো বলতে পারবেন। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে ইংল্যান্ডের একটি ফুটবল সাময়িকী, কথা বলেছে বিশ্বকাপজয়ী কোচ-খেলোয়াড় আর দলের সংশ্লিষ্টদের সঙ্গে। তারই কিছু নির্বাচিত অংশ—ভালো খাওয়া-দাওয়াআমি যা কিছু রান্না করি সেটা দলের পুষ্টিবিদের সঙ্গে কথা বলে ঠিক করি। কিছু কিছু খাবার তারা একটুও পছন্দ করে না, যেমন রসুন ও পেঁয়াজ, মাখন চায় খুবই সামান্য, ক্রিম তো কখনোই নয়। খেলার আগে আমি কখনোই লাল মাংস (রেড মিট) রান্না করি না। মার্সেলো লিপ্পি প্রতিদিনই খাদ্যতালিকায় মাছ চান। ড্যানিয়েলে ডি রসিও, মাছের জন্য সে বলতে গেলে পাগল। সে আবার চকলেট বিস্কুটও পছন্দ করে। জেনারো গাত্তুসোর পছন্দ ঝাল ‘পেপেরোনসিনো’ (এক ধরনের মরিচ), আবার চকলেট স্বাদের মিস্টি ‘র‌্যাভিয়োলির’ (ডিম, ময়দা দিয়ে তৈরি এক ধরনের শুকনো কাবাব) দিকেও ওর একটু ঝোঁক আছে। জার্মানি বিশ্বকাপে প্রতি ম্যাচের আগেই ফ্যাবিও ক্যানাভারো আমার কাছে অমলেট চাইত। আর খেলার পরদিন সবারই চাওয়া ছিল পিৎজা।—ক্লদিও সিলভেস্ত্রি, ইতালি দলের পাচককিন্তু...বেশি খাওয়া যাবে নাইউরোপ সফরে আমরা কিয়েভ থেকে মস্কো যাচ্ছিলাম, দেড় দিন না খেয়ে থাকার পর আমরা সবার জন্য এক টুকরো করে পাউরুটি ও একটু সস পেলাম। সেখান থেকে আমরা গেলাম ওয়ারশ, এর পর তুষারঝড়ের মধ্যে আট ঘণ্টার বাসভ্রমণে চেকোস্লোভাকিয়ায়। এবং ওই ম্যাচগুলোতেই আমরা সেরাটা খেলেছি, আমাদের খেলোয়াড়েরা সবচেয়ে বেশি দৌড়েছে। সাফল্যের জন্য ওই দলে ছিল প্রচণ্ড ক্ষুধা, নিশ্চয়ই বুঝতে পারছেন...।—সিজার লুই মেনোত্তি, আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী কোচএকটা ‘দল’ গড়ে তোলাআমি ঠিক নিশ্চিত নই যে টেকনিক্যালি সেরা ফুটবলারদেরই আমি দলে নিয়েছিলাম। তবে এটা নিশ্চিত, আমি এমন ফুটবলারদের নিয়েছিলাম যারা একটা দল গড়ে তুলতে পারে এবং যাদের মধ্যে বোঝাপড়াটা ভালো। এই যুগে একটা দল হিসেবে খেলতে পারলেই কেবল শিরোপা জেতা যায়। সেরা ফুটবলাররা অনেক সময়ই একটা দল হিসেবে খেলতে পারে না। ব্যাপারটা মোজাইকের মতো, ছোট বা বড় সব টুকরা দিয়ে সাজাতে হয়। এমন ফুটবলারদের নেওয়া যাবে না, যারা একজন আরেকজনের ফটোকপি। অনেক সময়ই হুট করে কৌশল বদলাতে হয়। একটা ম্যাচ শুরু হয় একভাবে, এগিয়ে যায় একটু ভিন্নভাবে, আবার শেষ হয় আরেকভাবে। যখন জয়ের সম্ভাবনা তৈরি হয়, ওই মুহূর্তটিকে ধরার চেষ্টা করতে হবে।—মার্সেলো লিপ্পি, ২০০৬ বিশ্বকাপজয়ী ইতালি কোচ