বিশ্বকাপ জিততে হলে...
বিশ্বকাপ জিততে ভালো খেলোয়াড়-ভালো দলের বাইরেও আরও কিছু লাগে। কী লাগে, সেটি যাঁরা বিশ্বকাপ জিতেছেন তাঁরাই ভালো বলতে পারবেন। বিশ্বকাপজয়ী কোচ-খেলোয়াড়দের সঙ্গে কথা বলে, জয়ী দলের নানা ঘটনা থেকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে ইংল্যান্ডের একটি ফুটবল সাময়িকী। তারই কিছু নির্বাচিত অংশআত্মবিশ্বাসী হওফাইনালের আগে আমাদের ভাবসাব এমন ছিল যে আমরা পাড়ার কোনো দল স্রেফ একটা প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছি। বেকেনবাওয়ার বলল, ‘আমরা এত দূর আসতে পেরেছি, এখন হেরে গেলে যাব, কোনো সমস্যা নেই।’ বিশ্বকাপ মিশনে আমাদের সাফল্যের বড় একটা রহস্য ছিল এমন নির্ভার থাকা।—ক্লাস অগেনথেলার, ১৯৯০ বিশ্বকাপজয়ী পশ্চিম জার্মানির ডিফেন্ডারকিন্তু অতি আত্মবিশ্বাসী হয়ো নাআমার এখনো মনে আছে, ফাইনালের আগে ওরা (নেদারল্যান্ড) ‘টিউলিপস ফ্রম আমস্টারডাম’ গানটি বাজাচ্ছিল। আমি ভাবলাম, ওই ‘টিউলিপ’গুলো ছিঁড়ে নিতে হবে।—সেপ মেয়ার, ১৯৭৪ বিশ্বকাপজয়ী পশ্চিম জার্মানির গোলরক্ষকইসরায়েলে যাও!১৯৮৬ বিশ্বকাপের আগে ইসরায়েলের পবিত্র জায়গাগুলো পরিদর্শনে গিয়েছিল আর্জেন্টিনা। ওই বিশ্বকাপে শিরোপা জয়ের পর পরবর্তী দুটি বিশ্বকাপের আগেও একই কাজ করে আর্জেন্টিনা দল। ‘এমন গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টের আগে এটা সত্যিই ছিল দারুণ স্পর্শকাতর অভিজ্ঞতা’—বলেছেন ’৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার হোর্হে বুরুচাগা।১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে যাওয়ার আগে আবার ইসরায়েলে গিয়ে ‘লাকি ফ্রেন্ডলি’ ম্যাচটি ২-১ গোলে জেতে আর্জেন্টিনা। আবার বিশ্বকাপের ফাইনালে ওঠে তারা। ’৮৬ বিশ্বকাপের ছায়া সেই আর্জেন্টিনা দলটির পুরো বিশ্বকাপ অভিযানটাকেই বলা যায় অলৌকিক। যুক্তরাষ্ট্রে ১৯৯৪ বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দল আবার তেল আবিব যায়। তবে এবার সম্ভবত ঝামেলাটা বাধান ম্যারাডোনা। ওয়েলিং ওয়ালের (জেরুজালেমে ৫০০ বছরের পুরো একটি দেয়াল, যেটির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেন ইহুদিরা) সামনে দাঁড়িয়ে ম্যারাডোনা বলেন, ‘আশা করি, ঈশ্বর একজন আর্জেন্টাইন।’ সেবার দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা, এর পর আর ইসরায়েলে যায়নি আর্জেন্টিনা দল।