বিশ্বকাপ জিততে হলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ জিততে ভালো খেলোয়াড়-ভালো দলের বাইরেও আরও কিছু লাগে। কী লাগে, সেটি যাঁরা বিশ্বকাপ জিতেছেন তাঁরাই ভালো বলতে পারবেন। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে ইংল্যান্ডের একটি ফুটবল সাময়িকী, কথা বলেছে বিশ্বকাপজয়ী কোচ-খেলোয়াড় আর দলের সংশ্লিষ্টদের সঙ্গে। তারই কিছু নির্বাচিত অংশপ্রলোভন সামলানোসুইডেনে হোটেলে পৌঁছে আমরা দেখলাম, সেখানে দায়িত্ব পালন করছে দুজন সুন্দরী মেয়ে। কিন্তু আমাদের দলের প্রধান হোটেল কর্তৃপক্ষকে অনুরোধ করলেন, ওই মেয়েদের সরিয়ে নিতে।—পাওলো অ্যামারাল, ১৯৫৮ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের ফিটনেস কোচবিনোদনএমন বড় টুর্নামেন্টে খেলার মাঝের বিরতিতে নানান চিন্তা এসে মনে ভর করে। একা থাকার সময়গুলোয় কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে হবে।—এমানুয়েল পেঁতি, ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের মিডফিল্ডারতবে খুব বেশি বিনোদন নয়ফ্যাবিও ক্যাপেলোকে যদি কোনো পরামর্শ দিতে হয়, তা হবে ফুটবলারদের যতটা সম্ভব বার থেকে দূরে রাখা।—আবার পেঁতিশূন্য থেকে শুরু করাআর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিশ্বকাপকে খুব একটা গুরুত্বই দিত না। বিশ্বকাপের মাসখানেক আগে ভালো খেলছে, এমন কয়েকজন ফুটবলারকে একত্র করে তারা দল পাঠিয়ে দিত। সেই রেসিপিতে আর্জেন্টিনা কিছুই জেতেনি। আমি দেখতে চাইলাম, এএফএ বদলায় কি না, ১৯৭৫ সালেই একটা পরিকল্পনা দিয়ে দিলাম। পুরো দেশকে আমরা ছয়টি অঞ্চলে ভাগ করলাম, প্রতিটি অঞ্চল তাদের সেরা দল নির্বাচন করে বিভিন্ন টুর্নামেন্টে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছে। সমালোচকেরা বলছিলেন, আমরা অনেক বেশি খেলোয়াড়কে বাজিয়ে দেখছি, যা কোনো কাজেই আসবে না। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, বিশ্বকাপজয়ী দলের ৯০ ভাগই ওই দলগুলো থেকে এসেছে। খেলোয়াড়দের সম্পর্কে আমার কাছে শত শত ফাইল ছিল। আমার সঙ্গে যারা কাজ করত বা ফুটবল সম্পর্কে জানে, এমন লোকেরা তা তৈরি করেছিল।—সিজার মেনত্তি, ১৯৭৮ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা কোচ।