বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টাইনদের কাছে তো বটেই; গ্রহের প্রায় সব ফুটবলপ্রেমীর কাছেই তিনি ফুটবলের এক দেবদূত। ডিয়েগো ম্যারাডোনা। ’৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় একক নৈপুণ্যে বিশ্বকাপ জেতানোর কীর্তি তো ফুটবলের এক অমর রূপকথা। আর্জেন্টাইনদের কাছে ফুটবলের সমার্থক নাম ম্যারাডোনা৷

ম্যারাডোনা বিশ্বাস করেন ২০১৪ বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা। গত ২০১০ বিশ্বকাপেই তিনি ছিলেন আর্জেন্টিনা ফুটবল দলের কোচ৷ এবার তাঁর জায়গায় বসেছেন আলেসান্দ্রো সাবেলা৷  এ নিয়ে কোনো ক্ষোভ কিংবা হতাশা নেই ৫৩ বছর বয়সী কিংবদন্তির মনে। বর্তমান কোচ আলেসান্দ্রো সাবেলার ওপর বরং পূর্ণ আস্থাই রয়েছে তাঁর। গত পরশু আর্জেন্টিনার টিভি চ্যানেল সি-ফাইভ এনকে দেওয়া এক সাক্ষাৎকারে     এমন কথাই বলেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা সিনহুয়া৷

মেসিদের খেলা দেখেন না ম্যারাডোনা৷ তবে ব্রাজিল বিশ্বকাপ তাঁকে দেখতেই হবে। কেননা বিশ্বকাপ চলাকালে ভেনিজুয়েলাভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলের ধারাভাষ্যকারের দায়িত্বে থাকবেন আর্জেন্টিনার সাবেক কোচ।

নিখাদ আস্থা থেকেই গত বিশ্বকাপে মেসিদের ভার দেওয়া হয়েছিল এই কিংবদন্তির কাঁধে। এরপরের ইতিহাস সবারই জানা। দলকে প্রবল বিক্রমে নিয়ে গিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে৷ কিন্তু ওই শেষ আটেই জার্মানির হাতে নির্মমভাবে খুন হয় আর্জেন্টিনার স্বপ্ন৷

এরপর অনেক নাটকীয়তার পর তাঁকে কোচের দায়িত্ব থেকে সরে যেতে হয়। এখন কাজ করছেন দুবাইয়ে, সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়াদূত তিনি৷  জানিয়েছেন, চুক্তিটি নবায়ন করে এই দায়িত্বে দুবাই থাকবেন আরও এক বছর৷ ওয়েবসাইট৷