বিশ্বকাপ জেতার দরকার নেই মেসির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো ম্যারাডোনা বলেছিলেন অমরত্বের জন্য মেসির বিশ্বকাপের প্রয়োজন নেই। বলেছিলেন হোসে মরিনহোও। কিন্তু লিওনেল মেসি নিজেও কি সেটা মনে করেন? নইলে কদিন আগেই কেন বললেন দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছুই করবেন? আর কে না জানে, আর্জেন্টিনার চাওয়া তো শুধু শিরোপাই।
মনে যা-ই থাক, নিজের ওপর চাপ সরাতেই হয়তো মেসি বললেন, ‘আমার মনে হয় অনেক গ্রেট খেলোয়াড় আছেন যাঁরা বিশ্বকাপ জেতেননি। স্পষ্টতই বিশ্বকাপ জয়টা হবে আলাদা, এটা হবে বিশেষ কিছু। কাপটাকেই যে পাখির চোখ করছেন সেটা বুঝিয়ে দিলেন পরের বাক্যেই, ‘আমি আশা করি আমরা রিওতে থাকব (১৩ জুলাই বিশ্বকাপ ফাইনালে)। দিনটাও আমরা হয়তো উপভোগ করতে পারব।’
বিশ্বকাপ এবার ব্রাজিলে। চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে তাদের সঙ্গে আর্জেন্টিনার স্বপ্নের সেই দ্বৈরথও হয়ে যেতে পারে। মেসি এখনই সে রকম ভাবনা মাথায় আনছেন না, ‘সত্যিটা হচ্ছে, আমি এসব নিয়ে একদমই ভাবছি না। তবে আমি জানি মাঠভর্তি আর্জেন্টাইনদের ভিড় থাকবে। দলের প্রতি তাদের ভালোবাসা, রোমাঞ্চ সবকিছুর জন্যই তারা সেখানে থাকবে।’
এদিকে শোনা যাচ্ছে শিগগিরই বার্সার সঙ্গে নতুন চুক্তি করতে পারেন মেসি। আগের চুক্তির মতো এটার মেয়াদও হবে ২০১৮ পর্যন্ত। মেসির বার্ষিক বেতন হতে পারে প্রায় ২ কোটি ইউরো, যেটা বোনাসসহ ৩ কোটির কাছাকাছি যেতে পারে। ‘বাই-আউট’ ধারাটা অবশ্য আগের মতো ২৫ কোটি ইউরোই থাকছে, তার মানে মেসিকে কিনতে আরও এত অর্থ ব্যয় করতে হবে যেকোনো ক্লাবকে। ওয়েবসাইট৷