বিশ্বকাপ ট্রফির শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ট্রফি আসবে আগামীকাল। বাফুফে আয়োজিত শোভাযাত্রা দিয়ে কাল শুরু হলো বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির ভ্রমণের আনুষ্ঠানিকতা ।  প্রথম আলো
বিশ্বকাপ ট্রফি আসবে আগামীকাল। বাফুফে আয়োজিত শোভাযাত্রা দিয়ে কাল শুরু হলো বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির ভ্রমণের আনুষ্ঠানিকতা । প্রথম আলো

আগামীকাল বিশ্বকাপের সোনালি ট্রফিটা আসবে বাংলাদেশে। এ নিয়ে ফুটবল ফেডারেশনে রীতিমতো উৎসবের আবহ। কাল শোভাযাত্রা দিয়ে শুরু হলো বিশ্বকাপ ট্রফি আগমনের আনুষ্ঠানিকতা। ফুটবল ফেডারেশন ভবন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রধান গেট ঘুরে আবারও ভবনে এসে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। শোভাযাত্রায় অংশ নেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়, বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড়, জাতীয় মহিলা দলের ফুটবলার, বাফুফের কর্মকর্তা-কর্মচারীরা।
বিশ্বকাপ ট্রফির তিন দিনের বাংলাদেশ ভ্রমণ শেষ হবে ১৯ ডিসেম্বর। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে ১৮ ও ১৯ ডিসেম্বর।