বিশ্বকাপ তো জার্মানদেরই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটবার কোয়ার্টার ফাইনাল আর সাতবার ফাইনালে খেলেও বিশ্বকাপে তিনটি শিরোপা জার্মানদের
আটবার কোয়ার্টার ফাইনাল আর সাতবার ফাইনালে খেলেও বিশ্বকাপে তিনটি শিরোপা জার্মানদের

বিশ্বকাপ ফুটবলে জার্মানির রেকর্ড অনন্য। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে জার্মান দল বিশ্ব আসরে টানা আটবার শেষ আটে স্থান করে নেওয়ার কৃতিত্ব অর্জন করে।

তিন বারের বিশ্বজয়ী জার্মানরা এ পর্যন্ত চূড়ান্তপর্বে খেলেছে ১৭ বার। এই রেকর্ড বাদ দিন, তাদের বিশ্বকাপ ফাইনালে খেলার অভিজ্ঞতাই যে সাত-সাতবার। এর মধ্যে আছে ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০ সালে টানা তিনবার বিশ্বকাপ ফাইনালে খেলার গৌরব।

বিশ্বকাপে নিজেদের সামগ্রিক রেকর্ডটা জার্মানদের মন খারাপ করিয়ে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। আরও দুই-একটা শিরোপা নামের পাশে নিয়ে নিলে কী খুব ক্ষতি ছিল?