বিশ্বকাপ থেকেই বাদ অশোকা!
ভালো করতে না পারলে বাদ পড়তে হবে, নিয়ম এটাই। নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে না পারায় ক্রিকেটাররা বাদ পড়ছেন নিয়মিতই। আম্পায়াররাও যে এই নিয়মের বাইরে নন, এর সবচেয়ে বড় উদাহরণ হতে পারেন অশোকা ডি সিলভা! দু-একটা ম্যাচের জন্য বাদ নয়, লঙ্কান এই আম্পায়ারকে যেন পুরো বিশ্বকাপেই বাতিলের খাতায় ফেলে দিয়েছে বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।বিশ্বকাপে এ পর্যন্ত যে ম্যাচগুলোতে আম্পায়ারিং নিয়ে বিতর্ক হয়েছে, সেসবের কেন্দ্র বিন্দুতে রয়েছেন অশোকা। মাঠে নিয়োজিত ১৮ জন আম্পায়ারদের মধ্যে তিনিই একমাত্র, যাঁর রিভিউ সিদ্ধান্তের সফলতা ৫০ ভাগেরও কম! বাধ্য হয়ে কঠোর পদক্ষেপ নিতে হয় আইসিসিকে। বিশ্বকাপ থেকে একেবারে ঝেড়ে না ফেলে প্রথমে অশোকাকে বাদ দেওয়া হয় বিশ্বকাপের ‘বড়’ ম্যাচগুলো থেকে। এবার লঙ্কান এই আম্পায়ারকে বাদ দেওয়া হলো কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো থেকেও। আইসিসির এই অবস্থান থেকে স্পষ্ট, চলতি বিশ্বকাপে আর দেখা যাবে না অশোকা ডি সিলভাকে।আইসিসির কঠোর অবস্থানে অশোকার আম্পায়ারদের এলিট প্যানেলের ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এলিট প্যানেলের ১২ সদস্যের মধ্যে অশোকাই একমাত্র, যাঁকে বিশ্বকাপের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওয়েবসাইট।