বিশ্বকাপ দলে নেই দ্রাবিড়, ইরফান
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে নেই রাহুল দ্রাবিড় ও ইরফান পাঠান। মুম্বাইয়ে আজ শনিবার ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলে এ দুই ক্রিকেটারকে রাখেননি ভারতীয় নির্বাচকেরা। তবে ২০০৪ সালের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজে ফিরে ভালো পারফরম্যান্স করায় নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন পার্থিব প্যাটেল। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কাল রোববার ভারতের এই ৩০ সদস্যের প্রাথমিক দল আইসিসির কাছে পাঠিয়ে দেওয়া হবে। এখান থেকে বাছাই করে এক মাসের মধ্যে ঘোষণা করা হবে ১৫ সদস্যের চূড়ান্ত দল।প্রাথমিক দল: মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, হরভজন সিং, জহির খান, আশীষ নেহরা, শ্রীশান্ত, মুনাফ প্যাটেল, ইশান্ত শর্মা, বিনয় কুমার, মুরালি বিজয়, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, অজিনকা রাহান, সৌরভ তিওয়ারি, ইউসুফ পাঠান, পার্থিব প্যাটেল, রবীচন্দ্র অশ্বিন, ঋদ্ধিমান সাহা, দীনেশ কার্তিক, শিখর ধাওয়ান, অমিত মিশ্র, পীযূষ চাওলা, চেতেশ্বর পূজারা, প্রজ্ঞান ওঝা, প্রাভিন কুমার।