বিশ্বকাপ দলে প্রাইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের জিম্বাবুয়ে দলে জায়গা পেয়েছেন রেমন্ড প্রাইস। চোটের কারণে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। দলে একমাত্র নতুন মুখ পেসার রিচার্ড মুঝাঙ্গে। ওই ত্রিদেশীয় সিরিজে খেললেও এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি ২১ বছর বয়সী পেসারের। সে অর্থে নতুন মুখ ব্রায়ান ভিটরিও। টেস্ট-ওয়ানডে খেললেও এখনো টি-টোয়েন্টি খেলা খেলেননি এই বাঁহাতি পেসার। টটেন্ডা টাইবুর অবসরে উইকেটের পেছনে দাঁড়াবেন অধিনায়ক ব্রেন্ডন টেলর। ওয়েবসাইট।জিম্বাবুয়ে দলব্রেন্ডন টেলর (অধিনায়ক), ভুসিমুজি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা, স্টুয়ার্ট মাতসিকেনেরি, ম্যালকম ওয়ালার, এলটন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, গ্রায়েম ক্রেমার, রে প্রাইস, কাইল জারভিস, ক্রিস পোফু, রিচার্ড মুঝাঙ্গে, ব্রায়ান ভিটরি, প্রসপার উতসেয়া ও ফরস্টার মুতিজাওয়া।