বিশ্বকাপ দাবায় জিয়ার ড্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজারবাইজানে অনুষ্ঠানরত বিশ্বকাপ দাবায় প্রথম রাউন্ডে ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ২৫০০ রেটিংধারী জিয়া ড্র করেছেন রাশিয়ান চ্যাম্পিয়ন ২৭৫৮ রেটিংয়ের ইভগেনি টমাশেভস্কির সঙ্গে। জিয়া সাদা ঘুঁটি নিয়ে কুইনস পন ওপেনিংয়ে খেলে ৪৩ চালের মাথায় ড্র করেন। ম্যাচ ড্র হওয়ায় দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ থাকছে জিয়ার সামনে। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আজ জিয়াকে জিততেই হবে। আজও খেলা ড্র হলে নিষ্পত্তি হবে র্যাপিড দাবায়। তাতেও নিষ্পত্তি না হলে ব্লিৎজ গেমে ফল নির্ধারিত হবে। এর আগে দুবার বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন জিয়া।