বিশ্বকাপ নিয়ে শঙ্কা নেই নেইমারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে বলেই বিশ্বাস নেইমারের।
বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে বলেই বিশ্বাস নেইমারের।

একটার পর একটা দুঃসংবাদ ধেয়ে আসছে বার্সেলোনার দিকে। চোখের সামনে দু-দুটো শিরোপা হাতছাড়া তো হয়েছেই। মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে যোগ হয়েছে নেইমারের চোট। কোপা ডেল রের ফাইনালের শেষ দিকে বাঁ-পায়ের পাতায় চোট পান। বিশ্বকাপ দুয়ারে। ফলে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ব্রাজিলেরও। তবে আশার সংবাদ, নেইমার বলছেন বিশ্বকাপ নিয়ে শঙ্কা নেই তাঁর।
ব্রাজিলীয় সেনসেশন বলছেন, ‘সব সময়ই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার কিছুটা ভয় থাকে। কিন্তু পরবর্তী তিন সপ্তাহের মধ্যেই ফিরে আসব। আশা করি, বার্সেলোনার শেষ ম্যাচটি (মৌসুমের) খেলব।’ ইতিমধ্যে অনুশীলন শুরু করেছেন নেইমার। বার্সা ফরোয়ার্ড বলেন, ‘অনুশীলন-খেলা ছাড়াই ছিটকে পড়া সব সময়ই ভয়ংকর, যখন দেখবেন সতীর্থরা খেলছে, অনুশীলন করছে।’
ওদিকে কলম্বিয়ান সমর্থকদের জন্য সুখবর, দ্রুত সুস্থ হয়ে উঠছেন রাদামেল ফ্যালকাও। চিকিত্সকেরা অবশ্য জানিয়েছেন, কলম্বিয়ান স্ট্রাইকারের বিশ্বকাপ খেলা হতে পারে, তবে শতভাগ ফিট না হলে ঝুঁকি নেওয়া হবে না। ফ্যালকাওর চিকিত্সক হোসে কার্লোস যেটি জানিয়েছেন সেটি অনেকটা নিশ্চয়তা-অনিশ্চয়তার মাঝামাঝি কিছু। কার্লোস বলেছেন, ‘আমাদের বিশ্বাস, সে বিশ্বকাপ খেলবে। তবে টুর্নামেন্টের শুরুর দিকে শতভাগ ফিট হতে পারবে না।’ এএফপি