বিশ্বকাপ প্রস্তুতিতে সন্তুষ্ট আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর পরই এই উপমহাদেশে শুরু হবে বিশ্বকাপ। তিন সহ-আয়োজক বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার প্রস্তুতিতে সন্তুষ্ট আইসিসি। ‘এই উপমহাদেশে ক্রিকেট নিয়ে যে উন্মাদনা, জনগণ ও বোর্ডগুলোর যে আত্মনিবেদন তাতে অতীতে তারা যেমন ১৯৮৭ এবং ১৯৯৬ বিশ্বকাপ আয়োজন করেছে, তেমনই সফল একটা টুর্নামেন্ট এবারও উপহার দিতে পারবে বলে সবাই আত্মবিশ্বাসী’—বলেছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত। আইসিসির নির্বাহী আরও বলেছেন, ‘গত ১২ মাসে প্রস্তুতি অনেকটাই এগিয়েছে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ হলো খেলাটার সবচেয়ে বড় আয়োজন এবং এটি এমন একটা ইভেন্ট যা থেকে আসে সদস্য দেশসমূহ এবং খেলাটার বিশ্বায়নের জন্য সিংহভাগ অর্থ।’ ওয়েবসাইট।